নানা আয়োজনে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে চট্টগ্রাম সরকারি কমার্স কলজ, ২২নং ওয়ার্ড ও চকবাজার থানা ছাত্রলীগের উদ্যোগে কর্মসূচি পালনা করা হয়েছে।

কমার্স কলেজ ছাত্রলীগ: চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ ছাত্রলীগের উদ্যোগে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। কলেজ ক্যাম্পাসে কেক কাটার মধ্য দিয়ে দিনটি উদ্যাপন করা হয়। পরে এক আলোচনা সভা কলেজ ছাত্রলীগের সভাপতি মো. সাব্বির চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর আবদুল কাদের, কলেজ ছাত্রলীগ নেতা হোসেন আলী, ইমতিয়াজ জেবিন, আবিদুল ইসলাম নাবিল, আরিফুল ইসলাম, এম. আর. কে আবিদ, ইমন আব্রাহাম ইমু, মো. মুন্না, হাসান বিন ইব্রাহিম, জিদান গাজী, অনিক আহমেদ, সালমান চৌধুরী, মো. রাহাত, জুবায়ের খান জুরাত, মো. শাওন, কফিল আবরার রিফাত, ইমরান হোসেন হৃদয়, মো. শাকিল, কায়সার উদ্দিন জুবায়ের, মেহরাব হোসেন রাফায়েত, প্রণয় দাশগুপ্ত, মো. ফয়সাল, মো. নিশাদ, ইকরাম হোসেন, জয় বিশ্বাস, মো. মেজবাহ প্রমুখ।

২২নং ওয়ার্ড ছাত্রলীগ: কেক কেটে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে ২২নং এনায়েত বাজার ওয়ার্ড ছাত্রলীগ। ওয়ার্ড ছাত্রলীগ নেতা রিপন ঘোষের সঞ্চালনায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য নগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরী, কাউন্সিলর প্রার্থী সলিম উল্লাহ বাচ্চু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা ইদ্রিস, সুজিত ঘোষ, আশীষ নন্দী, মো. মোরশেদ, মিঠুন দাশ, টুটুল দাশ, ইমরান আহমেদ সাজেন, পিয়াল দেস প্রমুখ।













