নাজিরহাট কলেজে দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে অধ্যাপনা শেষে অবসরে যাওয়া দুই প্রবীণ শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার কলেজ মিলনায়তনে হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক এস এম কাউছার এবং বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক অনোমদর্শী বড়ুয়ার অবসর গ্রহণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জহির উদ্দীন সিদ্দিকী শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গভর্নিং বডির সদস্য ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্মদ শাহাবুদ্দীন। তিনি বিদায়ী দুই সহকর্মীর স্মৃতি চারণ করে বলেন, এই দুই শিক্ষক প্রায় তিন দশকের বেশি সময় ধরে শিক্ষকতা করে বহু কৃতি শিক্ষার্থী তৈরি করেছেন। তাদের এই গৌরবোজ্জ্বল ভূমিকা কলেজের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গভর্নিং বডির সদস্য কাজী মো. সাইফুল ইসলাম টুটুল, কলেজের সাবেক অধ্যাপক ও নিজামপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আবুল মনছুর ভূঞা, উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম এবং অধ্যাপক নাছির উদ্দীন আহামদ চৌধুরী।
প্রভাষক বিদ্যুৎ বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংবর্ধনা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. দোলন কান্তি ভট্টাচার্য, অধ্যাপক মোহাম্মদ মহিউদ্দিন, অধ্যাপক গোলাম কিবরিয়া, অধ্যাপক লিটন ভট্টাচার্য, অধ্যাপক শিরীন আক্তার, অধ্যাপক হামিদা বেগম, অধ্যাপক জাহাঙ্গীর আলম ও প্রভাষক মোসফেকা চৌধুরী।
সংবর্ধিত অতিথিরা কর্মজীবনের সফল সমাপ্তিতে মহান স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন আয়োজনের জন্য কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে সবার কাছে সুন্দর অবসর জীবনের জন্য দোয়া ও আর্শিবাদ চান। পরে গভর্নিং বডির সদস্য, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষকমণ্ডলী ও কর্মচারীদের ফুলেল শুভেচ্ছার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।












