দেশের নাগরীকদের নিরাপত্তা নিশ্চিত এবং সঠিক তদন্ত ও সুষ্ঠু বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমপ্রতি সংগঠিত হওয়া অপরাধগুলোর মধ্যে ধর্ষণ অন্যতম মারাত্মক অপরাধ। দিনদিন যেন এই অপরাধ বৃদ্ধি পাচ্ছে। এই অপরাধ কেবল ধর্ষণের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং ধর্ষণের পরপরই হত্যা করা হয়। একটি অপরাধ ঢাকতে আরো মারাত্মক অপরাধের জন্ম দিচ্ছে। এমনকি শিশু পর্যন্তও এই অপরাধের হাত থেকে নিরাপদ নয়। বর্তমান মেয়ে সন্তানের পরিস্থিতি আয়ামে জাহেলিয়াতের বর্বরতাকেও হার মানছে। এছাড়াও সুষ্ঠু তদন্তের অভাবে অনেক নিরাপরাধ মানুষ হয়রানির শিকার হন।
অতএব, সরকার কর্তৃপক্ষের প্রতি বিনীত নিবেদন যে, ধর্ষণ রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি সঠিক তদন্তের মাধ্যমে আসল অপরাধিকে কঠোর শাস্তির সম্মুখীন করার ব্যবস্থা করা।
আবদুর রশীদ
শিক্ষক, উত্তর সাতকানিয়া দারুল আরকাম একাডেমি
সাতকানিয়া, চট্টগ্রাম।












