দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

| শুক্রবার , ১২ জুন, ২০২৬ at ৫:৫৩ পূর্বাহ্ণ

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে, যার উৎপত্তিস্থল ছিল ভারতের আসামে; বাংলাদেশ সীমান্তববর্তী শিলচর এলাকায়। ফ্রান্সভিত্তিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ইএমএসসির তথ্য অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৫। স্থানীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার রাত ৯টা ১০ মিনিটে (বাংলাদেশে সময় অনুযায়ী রাত ৯টা ৪০মিনিট) এই ভূমিকম্প হয়।

ইএমএসসি জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেট থেকে ৯২ কিলোমিটার পূর্ব দিকে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধজুম’আর খুতবা
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় প্রতিবন্ধী ইমপ্যাক্ট গ্রুপের র‌্যালি ও মানববন্ধন