মামলার দীর্ঘসূত্রিতা কমানো এবং তৃণমূল পর্যায়ে দরিদ্র বিচারপ্রার্থী জনগণের ন্যায় বিচার প্রতিষ্ঠা একটা বিরাট চ্যালেন্স। এ চ্যালেঞ্জ মোকাবেলায় সংশ্লিষ্টদের সেবকের মতো কাজ করতে হবে। দরিদ্র মানুষের সরকারি আইনি সহায়তা নিশ্চিত করতে সরকার কাজ করছে। সরকারের মহৎ উদ্যোগ বাস্তবায়নে জেলা লিগ্যাল এইড কমিটি অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।
ফলশ্রুতিতে অর্থের সাশ্রয় করে স্বল্প সময়ে আইনের আশ্রয় লাভ করছে অসহায় ও দরিদ্র বিচারপ্রার্থী জনগণ। গতকাল বিকাল সাড়ে ৪ টায় জেলা জজ আদালত চট্টগ্রামের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা লিগ্যাল এইড কমিটির ২০২৩ ১ম মাসিক সভায় সভাপতির বক্তব্যে জেলা লিগ্যাল এইড কমিটি চট্টগ্রামের চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ আজিজ আহমদ ভূঞা এসব কথা বলেন ।
জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) রাজিয়া সুলতানার সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম কামরুন নাহার রুমী, মহানগর দায়রা জজ এর প্রতিনিধি ও অতিরিক্ত মহানগর দায়রা জজ বেগম সিরাজাম মুনিরা, জেলা প্রশাসক প্রতিনিধি ও সিনিয়র সহকারী কমিশনার শাহীন ইসরাক, অতিরিক্ত পুুলিশ সুদিপ্ত সরকার, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক এ এস এম বজলুর রশিদ মিন্টু, চসিক কাউন্সিলর নাজমুল হক ডিউক, জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জর হোসেন, জেলা সিভিল সার্জন প্রতিনিধি ডা. মো. নুরুল হায়দার, জেলা তথ্য অফিসের উপ–পরিচালক সাঈদ হাসান, জেলা শিশু কর্মকর্তা মো. মোছলেহ উদ্দিন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাধবী বড়ুয়া, প্রবেশন অফিসার সমাজ সেবা পারুমা বেগম প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি।














