তার নগ্ন চোখে
কী কথা বলে গেলো আমায়!
কী বুঝতে কী বুঝেছি আমি
সেই সুবর্ণভুমি এয়ারপোর্টের
বিশাল লাইনে দাঁড়িয়ে এক
চোখে চোখ পড়া বিদেশিনী
অজস্র দৃষ্টি ভেদ করে আমায়
কী কথা বলতে চেয়েছিল!
আজো বুঝিনি তার মর্মার্থ।
বডিং–ইমিগ্রেশন শেষ করে
আমি খুঁজি সেই নগ্ন চোখ।
শুকনো ফুলের পাপড়ি গুলো
যেমন ঝরে পড়ে বিভিন্ন স্থানে
তমনি যাত্রা শেষে যাত্রীরা
চলে যায় বিভিন্ন গন্তব্যে,
তোমার নগ্ন চোখের চাহনির
সে ওজন কী করে আমি বয়ে
নিয়ে যাবো সুবর্ণভুমি থেকে সুবর্ণচরে।







