পানকৌড়ি আর গাঙচিলের ওড়াউড়ি দেখে,
একদিন কর্ণফুলী নদীর জলে –
ঝাঁপ দিয়ে ডুবালাম নিজেকে।
নদীও ডুব দিতে জানে!
অথচ তা কোনদিন বলা হয়নি
আমার প্রিয় মাছরাঙা পাখিকে।
লুসাই পাহাড়ের বুক চিরে,
কর্ণফুলী নদীটা তাই –
যেদিন তার জলের গভীরে জপেছিল আমার নাম ;
সেদিন থেকে যেন ছন্দোবদ্ধ ছড়া আর কবিতায়
নতুন এক রূপ পেল আমাদের এই প্রিয় চট্টগ্রাম।







