ডনের রিমান্ড নিয়ে প্রশ্ন সালমান শাহর মায়ের

| শনিবার , ১২ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৪২ পূর্বাহ্ণ

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার অন্যতম আসামি খল অভিনেতা আশরাফুল হক ওরফে ডনের রিমান্ড শেষ হয়েছে। বুধবার (৯ সেপ্টম্বর) চার দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। তবে ডনের এই রিমান্ড নিয়ে প্রশ্ন তুলেছেন সালমান শাহর মা নীলা চৌধুরী। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) যুক্তরাজ্য থেকে দেশের একটি গণমাধ্যমকে নীলা চৌধুরী জানান, ডনের রিমান্ডে তারা সন্তুষ্ট নন। তার দাবি, রিমান্ড শেষে নতুন কোনো তথ্য সামনে এসেছে বলে তিনি মনে করেন না। নীলা চৌধুরী বলেন, ‘রিমান্ডে নতুন কী কিছু হয়েছে? রিমান্ড শেষে বলা হলো জড়িত পাওয়ার কথা জানা গেছে। খবর বাংলানিউজের।

এটা কী ধরনের অনুসন্ধান? সে তো ইমন (সালমান শাহ) হত্যার সঙ্গে যুক্ত। ডনের কাছ থেকে বের করতে হবেকীভাবে সে ইমনকে হত্যা করেছে, কে কী স্বার্থে এই হত্যার সঙ্গে যুক্ত, সেই তথ্য। ডনের রিমান্ড দ্রুত শেষ করা হয়েছে বলেও মনে করেন সালমান শাহর মা। তার কথায়, শুরুতে সাত দিনের রিমান্ডে নেওয়ার কথা থাকলেও পরে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হয়। তবে চার দিন পরই তাকে কারাগারে পাঠানো হয়েছে। ডনের রিমান্ড শেষে বের হওয়ার দৃশ্য নিয়েও প্রশ্ন তুলেছেন নীলা চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধসবচেয়ে অপ্রত্যাশিত জায়গা থেকেই আসে বড় সমর্থন : বাঁধন
পরবর্তী নিবন্ধসত্তর ও আশির দশকের জনপ্রিয় ছবির গান নিয়ে সংগীতানুষ্ঠান