টেকনাফ উপজেলার সাবেক চেয়ারম্যান জাফরের ৭ বছর কারাদণ্ড

৮ কোটি ৫৯ লাখ টাকা অর্থদণ্ড তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৩ জুলাই, ২০২৬ at ৬:৪৮ পূর্বাহ্ণ

জ্ঞাত আয়বহির্ভূত প্রায় ৫ কোটি টাকার সম্পদ অর্জন ও প্রায় ৪ কোটি টাকার সম্পদের তথ্য গোপনের দায়ে কঙবাজারের টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর আহমদকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল বুধবার চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মো. মিজানুর রহমান খানের আদালত এ রায় ঘোষণা করেন। এসময় জাফর আহমদ কাঠগড়ায় হাজির ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে তাকে কারাগারে পাঠানো হয়।

দুদক পিপি মোকাররম হোসাইন দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, কারাদণ্ডের পাশাপাশি জাফর আহমদকে ৮ কোটি ৫৯ লাখ ৭৩ হাজার ৩৪৮ টাকা জরিমানা করা হয়েছে। আদালতসূত্র জানায়, দুর্নীতি দমন কমিশনে (দুদক) দাখিল করা সম্পদ বিবরণীতে ৩ কোটি ৭৮ লাখ ৭৮ হাজার ৮১৭ টাকার সম্পদের তথ্য গোপন ও ক্ষমতার অপব্যবহার করে ৪ কোটি ৮০ লাখ ৯৪ হাজার ৫৩১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগ দখলে রাখার অভিযোগে ২০১৯ সালের ১ এপ্রিল টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর আহমদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম২ এর তৎকালীন উপসহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন আইনের ২৬() ও ২৭() ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫() ধারায় মামলাটি দায়ের করেছিলেন। তদন্ত শেষে দুদকের পক্ষ থেকে চার্জশিট দাখিল করা হলে চলতি বছরের ৫ মে চার্জগঠনের মাধ্যমে জাফর আহমদের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন বিচারক।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বিভাগে সোমবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা
পরবর্তী নিবন্ধহালদার পাড় থেকে মানুষের বিচ্ছিন্ন হাত উদ্ধার