কানাডাকে উড়িয়ে কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপের প্রথম আসর শুরু করেছে বাংলাদেশ। ভারতের আহমেদাবাদের ভীর সাভারকার স্পোর্টস কমপ্লেক্সে শনিবার ‘বি’ গ্রুপের ম্যাচে কানাডাকে ৬৭–২৮ ব্যবধানে গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ। শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য বিস্তার করেন মিজানুর–নাসিররা। নিজেদের দ্বিতীয় ম্যাচে রোববার কেনিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। আগের দিন সিঙ্গাপুরের বিপক্ষে ৪৮–২৮ ব্যবধানে জিতেছে কেনিয়া। ১৩ দলের এই প্রতিযোগিতায় ‘এ’ গ্রুপে স্বাগতিক ভারতের সঙ্গে আছে নাইজেরিয়া, মালয়েশিয়ান, উগান্ডা, ইংল্যান্ড, তানজানিয়া ও শ্রীলঙ্কা। বাংলাদেশের সঙ্গে ‘বি’ গ্রুপের আছে কেনিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড ও সিঙ্গাপুর।











