টেকনাফে দুই কেজি আইস উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি | সোমবার , ১ জুলাই, ২০২৪ at ১০:৪০ পূর্বাহ্ণ

টেকনাফ সাবরাংয়ের হাড়িয়াখালী এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি ১১৭ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) এবং একটি ধারালো কিরিচ উদ্ধার করেছে বিজিবি। গতকাল রোববার সকালে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজিবি জানায়, ২৯ জুন রাত দশটার সময় সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম–৪ হতে আনুমানিক ৮০০ গজ দক্ষিণ–পশ্চিম দিকে হাড়িয়াখালী এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে–এমন খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধআমার বাবা, মরহুম জননেতা জহুর আহমদ চৌধুরী
পরবর্তী নিবন্ধকাট্টলীতে ব্যবসায়ীর লাশ উদ্ধার