কদম মোবারক এম ওয়াই উচ্চ বালক-বালিকা বিদ্যালয়ে জয় বাংলা শিল্পী গোষ্ঠীর উদ্যোগে গত ১৯ ফেব্রুয়ারি শহীদ দিবস-আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সজল দাশের সঞ্চালনায় এম. নুরুল হুদা চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, রাজনীতিবিদ ভানুরঞ্জন চক্রবর্ত্তী। উদ্বোধক ছিলেন দীপক কুমার পালিত। প্রধান আলোচক ছিলেন মো. আবদুর রহিম। বিশেষ আলোচক ছিলেন কবি আশীষ সেন, কিরণ লাল আচার্য, লোককবি কল্পতরু ভট্টাচার্য, মাদল বড়ুয়া, ডা. মো. আইয়াজ সিকদার, সন্তোষ কুমার ভৌমিক, নুরুচ্ছাফা (মুন্সি), লিয়াকত হোসেন, আসিফ ইকবাল, ইয়াছিন চৌধুরী, সুজিত দাশ অপু। স্বাগত বক্তব্য দেন, সজল দাশ। বক্তব্য দেন, অচিন্ত্য কুমার দাশ, ওচমান জাহাঙ্গীর, দিলীপ সেনগুপ্ত, হারাধন নাহা বাসু, নিলয় দে, এইচএম তারেক, মো. ছবির আহমদ ও নারায়ণ দাশ। সঙ্গীত পরিবেশন করেন শিল্পী বেবী দাশ মজুমদার (নূপুর)। প্রধান অতিথি বলেন, বাংলা ভাষা আমাদের অহংকার ও গর্বের। বায়ান্ন’র ভাষা আন্দোলনের সিঁড়ি বেয়ে একাত্তরের মহান স্বাধীনতা। তিনি ভাষা দিবসের সকল শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে অতিথিবৃন্দ সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।












