জুলাই শহীদদের রক্তের সাথে প্রতারণা করে ক্ষমতায় থাকা যাবে না

দায়িত্বশীল সমাবেশে জাফর সাদেক

| মঙ্গলবার , ৫ মে, ২০২৬ at ১০:৪০ পূর্বাহ্ণ

জামায়াতে ইসলামীর চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মুহাম্মদ জাফর সাদেক বলেছেন, সরকার জুলাই গণঅভ্যুত্থানকে উপেক্ষা করে জুলাই শহীদদের রক্তের সাথে প্রতারণা করে ক্ষমতায় থাকতে পারবে না। জামায়াতে ইসলামী জুলাই আকাঙ্ক্ষাকে ধারণ করে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে কাজ চালিয়ে যাবে। জামায়াতে ইসলামীর সকল রুকনদের মান মজবুত রাখতে হবে ও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদেরকে জনসম্পৃক্ততা বৃদ্ধি করতে হবে। গতকাল সোমবার মহানগরীর জামায়াত কার্যালয়ে মহানগরীর জোন৪ এর উদ্যোগে সাংগঠনিক ও বায়তুলমাল পক্ষ উপলক্ষে দায়িত্বশীল সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুসের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন বন্দর থানা আমির মাহমুদুল আলম, ইপিজেড থানা আমির আবুল মোকাররম, চকবাজার থানা আমির আহমদ খালেদুল আনোয়ার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফেসবুকে টিয়াপাখি বিক্রির বিজ্ঞাপন, তরুণের জরিমানা
পরবর্তী নিবন্ধখাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে বিজ্ঞান ক্লাবের উদ্বোধন