জিম্বাবুয়ে টেস্ট থেকে ছিটকে গেলেন লিটন, দলে মাহিদুল

| সোমবার , ২২ জুন, ২০২৬ at ১০:৪৭ পূর্বাহ্ণ

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে খেলতে পারবেন না লিটন দাস। চোটের কারণে হারারে টেস্ট থেকে ছিটকে গেছেন বাংলাদেশ দলের এই উইকেটকিপার ব্যাটার। তার বদলে স্কোয়াডে ডাক পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিষয়টি জানিয়েছে। লিটনের বাঁ পায়ের কাফ মাসলের চোট এখনও পুরোপুরি সেরে ওঠেনি। বিসিবির মেডিকেল টিম লিটনের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করে জানিয়েছে, হাতে থাকা সময়ের মধ্যে টেস্ট ম্যাচের জন্য লিটনকে পুরোপুরি প্রস্তুত করা কঠিন হবে। তাই জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে তাকে পাওয়া যাচ্ছে না। লিটনের বদলি হিসেবে টেস্ট দলে ডাক পেয়েছেন উইকেটকিপার ব্যাটার মাহিদুল ইসলাম ভূঁইয়া। গতকাল নাজমুল হোসেনের নেতৃত্বে একাংশ জিম্বা্‌ুয়ের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন। বাকিরা মঙ্গলবার যাবেন। আগামী ২৮ জুন হারারেতে শুরু হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার একমাত্র টেস্ট। পরে ওয়ানডে ও টিটোয়েন্টি খেলবে দুই দল। টেস্ট স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), শাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, তানজিদ হাসান, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, তাইজুল ইসলাম, নাঈম হাসান, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, তাওহীদ হৃদয়, অমিত হাসান, রবিউল হক।

পূর্ববর্তী নিবন্ধঅজয় ফিজিক্যাল কারাতে স্কুলে কিউ বেল্ট টেস্ট পরীক্ষা
পরবর্তী নিবন্ধ৩৩ ম্যাচে বিশ্বকাপের শততম গোল