অজয় ফিজিক্যাল কারাতে স্কুলের হাটহাজারী প্রধান ক্যাম্পাসে ২৫০ জন ছাত্র–ছাত্রীর কিউ বেল্ট টেস্ট পরীক্ষা গত ২০ জুন অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ সিহান অজয় দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অজয় ফিজিক্যাল কারাতে স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি সদস্য নেজাম উদ্দিন। উদ্বোধক ছিলেন হাটহাজারী উন্নয়নে সচেতন নাগরিক কমিটির সভাপতি নুরুন নবী চৌধুরী নুরু, বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবক মো. আহমদ ছগির। অনুষ্ঠান উপস্থাপনা করেন হাটহাজারী উন্নয়নে সচেতন নাগরিক কমিটি সাধারণ সম্পাদক সংগঠক ও মো. জাহেদ উদ্দিন বিপ্লব। কিউ বেল্ট টেস্ট পরীক্ষার প্রধান পরীক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ মার্শাল আর্ট শিক্ষক পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও প্রধান প্রশিক্ষক সিহান অধ্যক্ষ অজয় দে, সহকারী পরীক্ষক ছিলেন দিয়া দে আঁখি ও মো. জাহেদ।










