চট্টগ্রাম লেডিস ক্লাবের উদ্যোগে জিনাত আজমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত স্মরণসভায় বক্তারা বলেছেন, জিনাত আজম ছিলেন সদা হাস্যোজ্জ্বল অতুলনীয় একজন মহীয়সী নারী। তিনি ছিলেন আপাদমস্তক একজন মানবিক মানুষ। মানবসমাজের কল্যাণে কাজ করে গেছেন। তিনি ছিলেন সমাজমনস্ক দক্ষ সংগঠক। তাঁর অসামান্য নেতৃত্বে ও পরিশ্রমে চট্টগ্রাম লেডিস ক্লাব অনন্য এক প্রতিষ্ঠানে পরিণত। তিনি সমাজকে, মানুষকে, জাতিকে অকাতরে দান করে গেছেন। তিনি উত্তর প্রজন্মকে মানবসেবা, সাহিত্যচর্চাসহ ধর্মকর্ম পালনে উৎসাহিত করে গেছেন। তিনি সবার কাছে অনুসরণীয় ও অনুকরণীয় আইকন হিসেবে চিরঞ্জীব থাকবেন। লেখক হিসেবেও তিনি তাঁর প্রতিভাদীপ্ত সাহিত্যগুণে সমধিক পরিচিত। তাঁর রচিত গ্রন্থগুলোও সুন্দর সমাজ বিনির্মাণে ভূমিকা রাখবে। তিনি ছিলেন বহুমাত্রিক গুণের অধিকারী। তাঁর গুণাবলি ধারণ করতে হবে এবং নতুন প্রজন্মের কাছে তা ছড়িয়ে দিতে হবে।
গতকাল বুধবার লেডিস ক্লাব কার্যালয়ে প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম লেডিস ক্লাবের সহ সভানেত্রী পারভিন জালাল। সাধারণ সম্পাদিকা বোরহানা কবিরের সঞ্চালনায় জিনাত আজমের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আলোচনায় অংশ নেন লেডিস ক্লাবের সহ সভানেত্রী সাবিহা মুসা, পারভিন চৌধুরী, সহ কোষাধ্যক্ষা কোহিনুর হোসাইন, সাংগঠনিক সম্পাদিকা রোকেয়া আকতার বারী, সহ সাংগঠনিক সম্পাদিকা শামীম আরা, সহ সাংগঠনিক সম্পাদিকা রোকসানা আকতার চৌধুরী (রুহী মোস্তফা), সদস্যা মর্জিনা আখতার, রোকেয়া জামান, রওশন আক্তার, খালেদা আক্তার চৌধুরী, সকিনা বেগম চৌধুরী, নাজনীন আরা, মরিয়ম বেগম (মিনা), সেলিনা মাহবুব, রিজিয়া আকবর খোন্দকার, নাছিমা শওকত, নাজমা সাইদা বেগম, লায়লা ইব্রাহিম বানু, রোকেয়া আহমেদ, অধ্যাপিকা আলেয়া চৌধুরী প্রমুখ। শেষে জিনাত আজমের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












