নগরীর বহদ্দারহাট ও বিবিরহাট সংলগ্ন এলাকায় অবস্থিত জামালুল কুরআন মডেল হিফযখানা ও একাডেমির উদ্যোগে ২০২৬ সালে ২১ জন হিফজুল কুরআন সম্পন্নকারী হাফেজদের সম্মাননা সনদ ও পাগড়ি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানটি এক অনন্য ধর্মীয় ও আধ্যাত্মিক আবহে অনুষ্ঠিত হয়, যেখানে কুরআনের হাফেজদের সম্মাননা প্রদান করা হয় গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সাথে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ আল্লামা মুফতিয়ে আজম সৈয়দ অছিয়র রহমান আল কাদেরী (মাদ্দাজিল্লুহুল আলী)। এতে বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ আল্লামা ডক্টর আ ত ম লিয়াকত আলী (মাদ্দাজিল্লুহুল আলী), অধ্যক্ষ আল্লামা শোয়াইব রেজা আল কাদেরী (মাদ্দাজিল্লুহুল আলী), অধ্যক্ষ আল্লামা সরওয়ার আলম আল কাদেরী (মাদ্দাজিল্লুহুল আলী), সহকারী অধ্যাপক আল্লামা মঈন উদ্দিন মোহাম্মদ ওসমান আল কাদেরী, সহকারী অধ্যাপক আল্লামা আব্বাস উদ্দিন আল কাদেরী, আরবি প্রভাষক আল্লামা আবুল কাশেম তাহেরী, আরবি প্রভাষক মাওলানা মাসুম মোহাম্মদ ইমরান, মাওলানা মোহাম্মদ শাহাবুদ্দিন রেজা এবং মাওলানা মোহাম্মদ জাহেদ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অভিভাবক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে বক্তারা কুরআনের হাফেজদের মর্যাদা, তাদের দায়িত্ব এবং সমাজে তাদের ভূমিকা সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তারা বলেন, হাফেজে কুরআনরা শুধু কুরআনের ধারকই নন, বরং তারা ইসলামের প্রকৃত প্রতিনিধিত্বকারী। উল্লেখ্য, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি অল্প সময়ের মধ্যেই ব্যাপক সাফল্য অর্জন করেছে। ইতোমধ্যে ২৩ জন শিক্ষার্থী সম্পূর্ণ হিফজুল কুরআন সম্পন্ন করতে সক্ষম হয়েছে, যা নিঃসন্দেহে একটি গৌরবময় অর্জন। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।













