জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের আয়োজনে চট্টগ্রামে হয়ে গেল দুদিনব্যাপী কর্মশালা। গত ১৬ মে সন্ধ্যায় নগরের থিয়েটার ইনস্টিটিউট গ্যালারিতে ওয়াহিদুল হক সঙ্গীতপ্রব্রজ্যা শীর্ষক কর্মশালা শেষ হয়।
শুক্রবার সকলে শুরু হওয়া এই কর্মশালায় প্রশিক্ষক ছিলেন রবীন্দ্র সঙ্গীত শিল্পী ও পরিষদের নির্বাহী সভাপতি বুলবুল ইসলাম, শিল্পী মহুয়া মঞ্জরী সুনন্দা ও শারমিন সাথী ইসলাম।
প্রথমদিন কথামালায় অংশ নেন আলম খোরশেদ। শেষদিনে বক্তব্য দেন, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষেদের সভাপতি মফিদুল হক।
কর্মশালায় বাংলা একাডেমির রবীন্দ্র পদক প্রাপ্তি উপলক্ষে শিল্পী বুলবুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়। বক্তব্য দেন, অধ্যক্ষ রীতা দত্ত, পরিষদের চট্টগ্রামের সহসভাপতি অধ্যাপক এ কিউ এম সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক শ্রেয়সী রায়। প্রেস বিজ্ঞপ্তি।












