জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনুষ্ঠিত ২০১৯ সালের স্নাতক সম্মান চূড়ান্ত বর্ষের পরীক্ষার সমন্বিত ফলাফল প্রকাশ করা হয়েছে। গতকাল সোমবার এই ফলাফল প্রকাশ করা হয় বলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম জানিয়েছেন।
ফয়জুল করিম জানান, যেসকল পরীক্ষার্থী অনার্স ১ম বর্ষ, ২য় বর্ষ, ৩য় বর্ষ এবং ৪র্থ বর্ষের সকল বিষয়ে সকল কোর্সে উত্তীর্ণ হয়েছে শুধু সেসব পরীক্ষার্থীর চার বছরের সমন্বিত ফলাফল প্রকাশ করা হয়েছে। খবর বিডিনিউজের। বিস্তারিত তথ্য ও ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd অথবা wwww.nubd.info) পাওয়া যাবে।
ফলাফল পুনঃনিরীক্ষার আবেদন ২৯ জুলাই থেকে : ২০১৯ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আগামী ২৯ জুলাই সকাল ১০টা থেকে ২১ আগস্ট রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। ২২ আগস্ট বিকাল ৪টা পর্যন্ত ব্যাংকে টাকা জমা দেওয়া যাবে। বিস্তারিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।












