জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ

| শনিবার , ২০ মে, ২০২৩ at ৭:২৭ পূর্বাহ্ণ

পবিত্র যিলকদ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আজ শনিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। খবর বাসসের।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র যিলকদ মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। টেলিফোন নম্বর : ০২–২২৩৩৮১৭২৫, ০২–৪১০৫০৯১২, ০২–৪১০৫০৯১৬ ও ০২–৪১০৫০৯১৭। ফ্যাক্স নম্বর: ০২–২২৩৩৮৩৩৯৭ ও ০২–৯৫৫৫৯৫১।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম একাডেমি-মমতাজ সবুর সাহিত্যসম্মাননা অনুষ্ঠান আজ
পরবর্তী নিবন্ধপটিয়ায় দেড় হাজার লিটার মদসহ গ্রেপ্তার ২