জর্ডানকে হারিয়ে শুভসূচনা অস্ট্রিয়ার

| বৃহস্পতিবার , ১৮ জুন, ২০২৬ at ৮:৪৬ পূর্বাহ্ণ

বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে কঠিন লড়াইয়ের পর মূল্যবান তিন পয়েন্ট তুলে নিয়েছে অস্ট্রিয়া। জর্ডানকে ৩১ গোলে হারিয়েছে তারা। প্রথমার্ধে রোমানো স্মিডের গোলে এগিয়ে যায় দলটি। সেই ১০ ব্যবধান নিয়েই বিরতিতে যায় তারা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই দারুণভাবে ফিরে আসে বিশ্বকাপে অভিষেক হওয়া জর্ডান। ৫০তম মিনিটে নুর আলদ্বীনের বাড়ানো ক্রস থেকে হেডে জালে বল পাঠিয়ে সমতা আনেন আলী ওলওয়ান ()। গোল হজমের পর আক্রমণের গতি আরও বাড়ায় অস্ট্রিয়া। ৭০তম মিনিটে তারা বল জালে পাঠালেও ভিএআর পরীক্ষায় সেটি বাতিল হয়। তবে ছয় মিনিট পর জর্ডানের এক আত্মঘাতী গোলে আবারও এগিয়ে যায় অস্ট্রিয়া()। ম্যাচের যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে অস্ট্রিয়ার জয় নিশ্চিত করেন অভিজ্ঞ ফরোয়ার্ড মার্কো আর্নাউতোভিচ ()

পূর্ববর্তী নিবন্ধঅস্ট্রেলিয়ার বিপক্ষে বিধ্বস্ত নিগাররা
পরবর্তী নিবন্ধচব্বিশের গণঅভ্যুত্থান ক্রিকেট উৎসবের উদ্বোধন