ছিপাতলী কামিল মাদরাসার সালানা জলসার প্রস্তুতি সভা

| রবিবার , ৫ মার্চ, ২০২৩ at ৮:০১ পূর্বাহ্ণ

ছিপাতলী জামেয়া গাউছিয়া মূঈনীয়া কামিল (এম.এ) মাদ্রাসার ৫০তম সালানা জলসা ও গাউছে যমান আল্লামা মুহাম্মদ আজিজুল হক আল–কাদেরীর (রহ.) বার্ষিক ওরশের প্রস্তুতি সভা গতকাল মাদ্‌রাসাস্থ ইমাম শাহ্‌ আহমদ রেজা (রহ.) অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

 

মাদ্‌রাসার অধ্যক্ষ ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, দরবারে কাদেরীয়া চিশতিয়া আজিজিয়ার সাজ্জাদানশীন শাহজাদা আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন মাওলানা মহিউদ্দিন। এতে বক্তব্য রাখেন অধ্যক্ষ আল্লামা আবুল ইরফান মুহাম্মদ লোকমান চিশতি, মাওলানা আবু ছালেহ মুহাম্মদ হানিফ, মাওলানা লিয়াকত আলী, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা শফিকুল ইসলাম আল–কাদেরী, মাওলানা খাজা আহমদ, বীর মুক্তিযোদ্ধা মাওলানা মাহাবুবুল আলম, মুহাম্মদ ইসমাইল হোসেন, হারুনুর রশিদ, শাহ আলম, জসিম উদ্দিন তালুকদার, জয়নাল আবেদীন সওদাগর। উপস্থিত ছিলেন মুফতি আবদুচ ছমদ, অধ্যাপক মাহফুজুল হক, প্রভাষক ফরিদ উদ্দিন, মাওলানা আবু ইউসুফ, শাহজাদা আবু ছালেহ মুহাম্মদ গোলাম কাদের প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষার উন্নয়নে কাজ করছে সরকার
পরবর্তী নিবন্ধযৌক্তিক আচরণে সুষ্ঠু সমাজ ব্যবস্থা গড়ে উঠবে