চেরাগী মোড় থেকে অপহরণের ৬ ঘণ্টা পর রাঙ্গুনিয়ায় মা-ছেলেকে উদ্ধার

তিনজন আটক

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৫ জুলাই, ২০২৬ at ৮:৩৩ পূর্বাহ্ণ

নগরীর কোতোয়ালী থানাধীন চেরাগী পাহাড় মোড় থেকে অপহরণের ৬ ঘণ্টা পর রাঙ্গুনিয়া থেকে মাছেলেকে উদ্ধার করেছে পুলিশ। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

তিনি জানান, জায়গা জমি ক্রয়বিক্রয় সংক্রান্ত বিরোধের জেরে গত বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে চেরাগী পাহাড় মোড়ের চেরাগী রেস্তোরাঁর সামনে থেকে মাইক্রোবাসে করে জোরপূর্বক চম্পক সিংহ (৪৬) ও তার মা অর্চনা সিংহকে (৬৫) তুলে নিয়ে যায় অপহরণকারীরা। অপহরণের তথ্য পাওয়া মাত্র কোতোয়ালী থানার টিম গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের অনুসরণ করে রাঙ্গুনিয়া থানাধীন লিচু বাগানের সিজল দোকানের ২য় তলার গোপন কক্ষ থেকে ভিকটিম চম্পক সিংহ ও তার মা অর্চনা সিংহকে উদ্ধার করে। এ সময় মো. মোজাহের (৩৪), মো. হাশেম (৪৩), মো. আমান উল্লাহ (৪৩) নামে তিনজনকে আটক করা হয়।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষামন্ত্রীর পদত্যাগে অনড় ককরোচরা, সংস্কারে চাপ আদালত ও মোদীর
পরবর্তী নিবন্ধরেলওয়েতে একযোগে ৫২৫ কর্মচারীর পদোন্নতি