চট্টগ্রামের লোহাগাড়ার ঐতিহ্যবাহী চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য আজ ধ্বংসের মুখে। প্রভাবশালী সিন্ডিকেট মুরুং গাড়া, রাতাখাল, গুচ্ছগ্রাম, পাগলি খালসহ বিভিন্ন স্থানে পাহাড় কাটা হচ্ছে, শ্যালো মেশিনে বালু–মাটি উত্তোলন করছে, সেগুনসহ মূল্যবান গাছ নিধন করছে এবং বনভূমি দখল করে পানের বরজ ও মাছের প্রজেক্ট স্থাপন করা হচ্ছে। স্থানীয় জনগণ প্রতিবাদ করতে গেলে ভয় ভীতি, হামলা ও মিথ্যা মামলার শিকার হচ্ছে। রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাবে অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। বন বিভাগ মামলা করলেও কার্যকর উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে না। ফলে জীববৈচিত্র্য হুমকির মুখে এবং পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা বাড়ছে।
অতএব, সরকারের উচ্চ কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে জোর দাবি জানানো যাচ্ছে – দ্রুত যৌথ অভিযানের মাধ্যমে দখলদারদের উচ্ছেদ করুন, অবৈধ পাহাড় কাটা ও বালু–মাটি তোলা সম্পূর্ণ বন্ধ করুন। চুনতি বন রক্ষায় স্থায়ী মনিটরিং ব্যবস্থা গড়ে তুলুন। সবুজ বাঁচলে দেশ বাঁচবে, প্রজন্ম বাঁচবে।
মুহাম্মদ শাফায়াত হুসাইন
চুনতি, লোহাগাড়া, চট্টগ্রাম।












