চিটাগাং সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির নেতৃত্বে অলি আহম্মদ ও আবুল কাশেম

| বুধবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:০৯ পূর্বাহ্ণ

চিটাগাং সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির নির্বাচন গত ১৬ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সমিতির চেরাগী পাহাড়স্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সমিতির ৩৬৪ জন ভোটারের মধ্যে ২৮৫ জন ভোট প্রদান করেন। গণনা শেষে নির্বাচন কমিটির সভাপতি ও কোতোয়ালী থানা সমবায় অফিসার মো. আবু বকর নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে অলি আহম্মদ ছাতা প্রতীকে ১৪৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। মো. রবিউল হক হেলিকপ্টার প্রতীকে ১৫৩ ভোট পেয়ে সহসভাপতি নির্বাচিত হন। বাইসাইকেল প্রতীকে ১৫৫ ভোট পেয়ে সম্পাদক নির্বাচিত হন আবুল কাশেম। সদস্য পদে নির্বাচিত হন হারুণউররশিদ, বিকাশ চন্দ্র নাথ ও তাজুল ইসলাম রাজু।

নির্বাচন কমিশনের সদস্যের দায়িত্ব পালন করেন জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মো. জিয়া উদ্দীন রিয়াজ ও আবু তাহের মো. শামীম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়া জঙ্গলখাইন স্কুলে বার্ষিক সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধরমজানের সঠিক ডায়েট প্ল্যান