চান্দগাঁওয়ে চুরির মালামালসহ চোর গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৫ জুন, ২০২৫ at ৬:০৪ পূর্বাহ্ণ

নগরীতে পেশাদার এক চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে চুরিকৃত মালামালও উদ্ধার করা হয়েছে। পেশাদার এ চোরের নাম মো. সুমন। তিনি ময়মনসিংহের নান্দাইল থানার কামালপুরের কুতুবুল কালাই চৌধুরী বাড়ির মৃত হারুন মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গতকাল ভোরে নগরীর চান্দগাঁও থানার কাজীরহাট কোলাপাড়া জান আলী স্টেশনের বাদশাহ কলোনিতে অভিযান চালিয়ে মো. সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে বিভিন্ন সময় চোরাই যাওয়া মালামাল–একটি ভিশন কোম্পানির ফ্রিজ, একটি সনি কোম্পানির ৩২ ইঞ্চি এলইডি টিভি, একটি কেবি কোম্পানির সিলিং ফ্যান, একটি কেনইডি কোম্পানির চার্জার টেবিল ফ্যান ও একটি কম্বল উদ্ধার করা হয়েছে।

চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন আজাদীকে বলেন, গ্রেপ্তার মো. সুমন পেশাদার চোর। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত তরুণ নিহত
পরবর্তী নিবন্ধপটিয়ায় সন্ত্রাস,মাদক ও চাঁদাবাজ প্রতিরোধে সমাবেশ