চাঁদ সূর্য

শবনম ফেরদৌসী | বুধবার , ২০ মে, ২০২৬ at ৬:১২ পূর্বাহ্ণ

সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে দিলাম

আধাঁর নেমে এলে,

উলু ধ্বনি, শঙ্খ ধ্বনি,

আজানের সুর খেলে।

বাইরে যখন জ্যোৎস্না ছড়ায়

চাঁদ মামাটি হাসে,

আকাশ পানে তাকিয়ে দেখি

সন্ধ্যাতারা ভাসে।

চাঁদ মামাটা বলে আমায়

নিজের আলো কই?

আমার আলো নিয়ে তুমি

করছো যে হই চই।

সুয্যিমামা বাড়ি গেলে

আঁধার নামে যখন,

নিজের আলো নেই বলে ঠিক

প্রদীপ জ্বালাই তখন।

চাঁদ মামা চাঁদ মামা

তোমার আলো কই,

সুয্যিমামা দিলেই আলো

জ্যোৎস্নায় হইচই।

পূর্ববর্তী নিবন্ধবহদ্দারহাটে অতি দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণ করা হোক
পরবর্তী নিবন্ধশিশুর ডিভাইস আসক্তি ও অভিভাবকদের করণীয়