চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে বিএনপির জিরো টলারেন্স

নগর বিএনপির সভায় মীর হেলাল

| রবিবার , ১৭ মে, ২০২৬ at ৫:৫২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনসমূহের এক সাংগঠনিক মতবিনিময় সভা গতকাল শনিবার বিকেল ৪টায় নগরীর নসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় নগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে সাংগঠনিক কার্যক্রম, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি এবং পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে মীর হেলাল বলেন, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে বিএনপির জিরো টলারেন্স। বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আদর্শিক, সুশৃঙ্খল ও জনকল্যাণমুখী রাজনীতিতে বিশ্বাসী হতে হবে। দলের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণ ও সামাজিক সমপ্রীতি বজায় রেখে জনগণের পাশে দাঁড়াতে হবে। তিনি বলেন, দলের প্রতিটি নেতাকর্মী চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি ও মুখপাত্র। তাই ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনে শালীনতা, সততা ও দায়িত্ববোধের পরিচয় দিতে হবে।

প্রতিমন্ত্রী নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার মাধ্যমে জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনে মনোযোগী হতে হবে।

সভায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, এডভোকেট আব্দুস সাত্তার, সৈয়দ আজম উদ্দিন, এস এম সাইফুল আলম, কাজী মো. বেলাল উদ্দিন, শফিকুর রহমান স্বপন, হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, শাহ আলম, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, আহমেদুল আলম রাসেল ও শিহাব উদ্দিন মুবিন, ইকবাল চৌধুরী, আবুল ফয়েজ, এম এ হান্নান, শিহাব উদ্দিন আলম, জাহাঙ্গীর আলম দুলাল, এম এ হাশেম, আনোয়ার হোসেন লিপু, মোহাম্মদ মহসিন, কামরুল ইসলাম, নুর উদ্দিন নুরু, মাহবুব রানা, জাফর আহমেদ ও মোশাররফ হোসেন দিপ্তীসহ নগর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় নেতৃবৃন্দ দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করা, জনসম্পৃক্ততা বৃদ্ধি, সামাজিক ও মানবিক কর্মকাণ্ড জোরদার করা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহামের উপসর্গ নিয়ে আরো ২ শিশুর মৃত্যু, শনাক্ত ১০৮
পরবর্তী নিবন্ধচালকের ধাক্কা, চলন্ত ব্যাটারি রিকশা থেকে পড়ে কনস্টেবল গুরুতর আহত