চব্বিশের গণঅভ্যুত্থান হ্যান্ডবলে স্টার ক্লাব, চসিক সেমিফাইনালে

| মঙ্গলবার , ২৫ আগস্ট, ২০২৬ at ১১:১৫ পূর্বাহ্ণ

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব হ্যান্ডবল টুর্নামেন্টে স্টার ক্লাব, চসিক সেমি ফাইনালে উন্নীত হয়েছে। এর আগে কল্লোল গ্রীণ সেমিফাইনালে উঠে। গতকাল ২৪ আগষ্ট সোমবার সিজেকেএস প্রশিক্ষণ মাঠে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় চট্টগ্রামে সিটি কর্পোরেশন একাদশ ২৬৮ গোলে রাফা ক্লাবকে পরাজিত করে। সেরা খেলোয়াড় চসিকের ফুলিয়ানের হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর মো. ইয়াছিন আরাফাত পাপলু। দ্বিতীয় খেলায় কল্লোল সংঘ গ্রীণ ১৮১০ গোলে উল্লাস ক্লাবকে পরাজিত করে। সেরা খেলোয়াড় পেনহটা পোর হাতে পুরস্কার তুলে দেন মাদারবাড়ি মুক্তকন্ঠ ক্লাবের ক্রীড়া সম্পাদক মো. নূর জাহেদ বাবলু। তৃতীয় খেলায় স্টার ক্লাব ১৩১ গোলে কে এম স্পোর্টস ক্লাবকে পরাজিত করে। সেরা খেলোয়াড় স্টার ক্লাবের একরামুলের হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর মো. সাইফুল আলম খাঁন। আজকের খেলা: চসিক একাদশ বনাম পাঁচ লাইশ যুবক সংঘ বিকেল ৩.৩০টা, শতদল জুনিয়র বনাম রাফা ক্লাববিকেল ৪.৩০টা।

পূর্ববর্তী নিবন্ধ‘বাংলাদেশ আগে বোলিং পেলে অস্ট্রেলিয়া ৬০ রানে গুটিয়ে যেত’
পরবর্তী নিবন্ধ৪১ কোটি টাকায় বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের ফুটবল