চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস–চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আল্–ফোরকানের সাথে সমপ্রতি এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন প্রাক্তন ছাত্র–ছাত্রী সমিতি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ চবির কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ।
সমিতির সভাপতি মুহাম্মদ শওকত আলী নূরের নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন সমিতির সহ–সভাপতি প্রফেসর মো. জসিম উদ্দিন খান, সাধারণ সম্পাদক ও চবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক আহমদ ইমরানুল আজিজ, প্রাক্তন সাধারণ সম্পাদক মিজানুর রহমান সেলিম, সমিতির প্রাক্তন তথ্য, গবেষণা ও সেমিনার বিষয়ক সম্পাদক ও বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ মোহাম্মদ তৌহিদুল ইসলাম, সমিতির প্রাক্তন তথ্য, গবেষণা ও সেমিনার বিষয়ক সম্পাদক ও চবি ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ আইয়ুব এবং সমিতির প্রাক্তন নির্বাহী সদস্য ও চবি সহকারী রেজিস্ট্রার দেলোয়ার হোছাইন।
ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আল্–ফোরকান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে তার স্বপ্ন ও প্রচেষ্টা নিয়ে কথা বলেন এবং বিশ্ববিদ্যালয়ের কল্যাণে অ্যালামনাইদের সহযোগিতা প্রত্যাশা করেন।
তিনি প্রথম অ্যালামনাই হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ প্রাক্তন ছাত্র–ছাত্রী সমিতির কর্মকাণ্ডের ভূয়সি প্রশংসা করেন এবং উত্তরোত্তর উন্নতি কামনা করেন। প্রাক্তন ছাত্র–ছাত্রী সমিতির নেতৃবৃন্দ এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিচালনায় নবনিযুক্ত ভাইস চ্যান্সেলারের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।














