চবির ২৫ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক

চবি প্রতিবেদক | বৃহস্পতিবার , ৮ অক্টোবর, ২০২৬ at ৫:২১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৫ কৃতী শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯, ২০২০ ও ২০২১–এর জন্য মনোনীত হয়েছেন। গত ৫ অক্টোবর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ২০১৯ সালের শিক্ষার্থী হিসেবে মনোনীত হয়েছেন ৯ জন। তারা হলেন–চবির আরবি বিভাগের জোহাইর ফুরকান, বন ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটের মোহাম্মদ নূর আলী, ফাইন্যান্স বিভাগের তাসফিকা খানম, অর্থনীতি বিভাগের জান্নাতুল ফেরদৌস, আইন বিভাগের উম্মে হাবিবা, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের তাহসিন শামস সাদিয়া, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মোহাম্মদ নেওয়াজ জামিল, ওশানোগ্রাফি বিভাগের রাইয়ান আহমেদ এবং এমবিবিএসের আফসানা আক্তার। ২০২০ সালের শিক্ষার্থী হিসেবে মনোনীত হয়েছেন ৮ জন। তারা হলেন –চবির আরবি বিভাগের মোহাম্মদ আবদুল হালিম, বন ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটের ইতামনি চাকমা, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের শাহরিন আক্তার, অর্থনীতি বিভাগের দিদারুল ইসলাম, ফার্মেসি বিভাগের মোহাইমিনুল্লাহ সরকার, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ফাইরোজ আবিদা, ফিশারিজ বিভাগের মিতু রঞ্জন সরকার এবং এমবিবিএসের ইসরাত পারভীন। ২০২১ সালের শিক্ষার্থী হিসেবে মনোনীত হয়েছেন ৮ জন। তারা হলেন– চবির ফারসি ভাষা ও সাহিত্যের আশরাফুন নেসা, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের তাহমিদুল ইসলাম আকিব, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্সের নুসরাত জাহান, অর্থনীতির মিন্টু বড়ুয়া, আইনের তনিকা ইসলাম, প্রাণীবিদ্যা বিভাগের ফাহমিদা রহমান, সমুদ্রবিজ্ঞানের মো. মেহেদী হাসান এবং এমবিবিএসের মো. আদিবুল হক নাফিস। প্রসঙ্গত, এবারে প্রধানমন্ত্রী স্বর্ণপদক–২০১৯, ২০২০ ও ২০২১–এর জন্য সারাদেশ থেকে মোট ৪৬৯ জন শিক্ষার্থী মনোনীত হয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধফের বাড়ল জেট ফুয়েলের দাম, টানা তিন মাসে বৃদ্ধি প্রায় ৪০%
পরবর্তী নিবন্ধপরিবার নিয়ে সৌদি আরবে যাওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসীরা