চবিতে প্রথম আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা

চবি প্রতিনিধি | শনিবার , ২৮ জানুয়ারি, ২০২৩ at ৮:৪৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রথমবারের মতো শুরু হয়েছে ‘আমরা অদম্য ১.০’ আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা। যুক্তিতর্কের মাধ্যমেই হোক তরুণের বৌদ্ধিক উন্নয়ন– প্রতিপাদ্যকে সামনে রেখে ‘জননেত্রী শেখ হাসিনা হল বির্তক ধারা’র আয়োজনে শুরু হয়েছে এ প্রতিযোগিতা।

গতকাল শুক্রবার সকাল ১০টায় কলা ও মানববিদ্যা অনুষদে শুরু হয় প্রতিযোগিতার প্রথম পর্ব। চারটি ভেন্যুতে ৬টি হলের মোট আটটি দল অংশগ্রহণ করে এ প্রতিযোগিতায়। আগামীকাল রোববার বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। অংশ নেয়া দলগুলো হল জননেত্রী শেখ হাসিনা হল, প্রীতিলতা হল, শামসুন্নাহার হল, এ.এফ রহমান হল–ক, এ.এফ. রহমান হল–খ, আলাওল হল, সোহরাওয়ার্দী হল–১, সোহরাওয়ার্দী হল–২।

প্রথম পর্বের এ প্রতিযোগিতায় গ্রুপ পর্ব ও সেমিফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের উপদেষ্টা ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আরজু আহম্মেদ। অরগানাইজার ছিলেন লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী তাসমিয়া মোস্তফা ও মেহেরুন্নেছা খানম।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় কারিগরি প্রশিক্ষণের শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ
পরবর্তী নিবন্ধমডেল মসজিদ নির্মাণের মাধ্যমে প্রধানমন্ত্রীর দূরদর্শিতা ফুটে উঠেছে