চন্দনাইশে বিএনপির ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

চন্দনাইশ প্রতিনিধি | সোমবার , ৩১ জুলাই, ২০২৩ at ১০:২১ পূর্বাহ্ণ

চন্দনাইশে বিএনপির ঝটিকা মিছিল থেকে ভাংচুর ও এক যুবলীগ নেতা আহত হওয়ার অভিযোগে বিএনপির ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে চন্দনাইশ থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় ৭০/৮০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ জুলাই সন্ধ্যা ৬টার পর বিএনপি নেতাকর্মীরা চট্টগ্রাম–কঙবাজার মহাসড়কের চন্দনাইশ পৌরসভাধীন ১ নং ওয়ার্ড ব্র্যাক অফিসের সামনে হঠাৎ ঝটিকা মিছিল বের করে। মিছিল থেকে ভাংচুর করা হয় এবং হামলায় সাহাদাৎ হোসেন নামে এক যুবলীগ নেতা আহত হয়। চিকিৎসার পর ওইদিন রাতেই আহত যুবলীগ নেতা সাহাদাৎ বাদি হয়ে বিএনপির ৪১ নেতাকর্মীর নাম দিয়ে চন্দনাইশ থানায় একটি মামলা দায়ের করেন।

পূর্ববর্তী নিবন্ধকেডিএস ও এপিক হেলথ কেয়ারের স্বাস্থ্যসেবা চুক্তি
পরবর্তী নিবন্ধউন্নয়ন ধারা ব্যাহত করতে বিরোধীচ ষড়যন্ত্র করছে