চট্টগ্রাম জেলা বৈদ্যুতিক টেকনিশিয়ান সমিতির বার্ষিক সাধারণ সভা

| রবিবার , ২১ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:৫৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা বৈদ্যুতিক টেকনিশিয়ান সমিতির বার্ষিক সাধারণ সভা পতেঙ্গায় সভাপতি শাহজাহান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম রুহেলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বি. আর. বি ক্যাবলস্‌’র সিনিয়র ডি. জি. এম ইঞ্জিনিয়ার শাহজাহান আলী, উদ্বোধক ছিলেন অটোমেশন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আবু তাহের, প্রধান বক্তা ছিলেন শ্রমিক লীগ নেতা আবুল হোসেন আবু। এতে আরো বক্তব্য রাখেন নজরুল ইসলাম, মোহাম্মদ রফিকুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। পরে অনুষ্ঠানে সংগঠনের ওয়েবসাইট (িি.িপঃমুনঃং.পড়স) উদ্বোধন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅধ্যক্ষ কাজী আনোয়ারুল ইসলামের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধএপ্রিলে শ্রীলংকা সফরে যাবে বাংলাদেশ