চট্টগ্রাম জেলা দাবায় ইফতেখার ও মহিলায় প্রিমা শীর্ষে

| বৃহস্পতিবার , ১ অক্টোবর, ২০২৬ at ৫:৫৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা দাবা চ্যাম্পিয়নশিপের ৫ম রাউন্ডে সৈয়দ মুসলামিনকে পরাজিত করে পূর্ণ ৫ পয়েন্ট নিয়ে ইফতেখার আলম এবং মহিলা দাবায় ৩য় রাউন্ডে লুবাবাকে পরাজিত করে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে তাসফিয়া প্রিমা শীর্ষে অবস্থান করছেন। সমান খেলায় ৪ পয়েন্ট নিয়ে দিব্য দাশ, রাব্বি সেলিম, সৈয়দ শফিউল মুজনাবিন, সুরিত দে, আহনাফ আবিদ, ডা. সাখাওয়াত উল্লাহ, অন্বয় দাশ ও শুভ্রজিৎ মজুমদার দ্বিতীয় স্থানে আছেন। মহিলা দাবায় উম্মিয়া বিনতে ইউসুফ লুবাবা, জবাশ্রী দাশ, তাওহিদা বেগম ও প্রজ্ঞা রায় ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন। জেলা দাবায় ৬৩জন ও মহিলা দাবায় ৯জন দাবাড়ু অংশগ্রহণ করছেন। জেলা দাবার শীর্ষ ৬ দাবাড়ু ৫০তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে–২০২৬ (জোন–২) চট্টগ্রাম বিভাগ থেকে অংশগ্রহণ করবে এবং মহিলা চ্যাম্পিয়ন ৪৩তম জাতীয় মহিলা দাবায় অংশগ্রহণ করবে। চট্টগ্রাম জেলা দাবা ৫ দিনব্যাপী ৮রাউন্ড সুইচলীগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে। আজ বিকাল ৩টায় শেষ ও ৮ম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। মহিলা দাবার ৪র্থ ও শেষ রাউন্ডে খেলা আজ সকাল ১১টায় শুরু হবে।

সন্ধ্যা ৬টায় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম–৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআসিয়ান কাপে ইন্দোনেশিয়ার সামনে আজ বাংলাদেশ
পরবর্তী নিবন্ধবাংলাদেশের বিপক্ষে টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের সূচি