চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরো এক শিশুর মৃত্যু

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৩ জুলাই, ২০২৬ at ৪:১৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে গতকাল আরো এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে। এছাড়া নিশ্চিত হামে মারা গেছে ৩ জন। গতকাল চট্টগ্রাম জেলার সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনের আরো উল্লেখ করা হয়েছে, গতকাল পর্যন্ত চট্টগ্রামে নতুন আরো ৫৮ শিশু হামের উপসর্গ নিয়ে সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি হয়েছে ৩ হাজার ৮৭১ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৬১০ জন এবং বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ২৬১ জন। অপরদিকে এখন পর্যন্ত মোট হাম শনাক্ত হয়েছে ৩৩১ শিশুর। এছাড়া গতকাল ঢাকায় পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে ৪৯ জনের। এখন পর্যন্ত মোট পর্যন্ত মোট নমুনা পাঠানো হয়েছে ১ হাজার ৮৪২ শিশুর।

পূর্ববর্তী নিবন্ধএনসিটি ইজারা প্রসঙ্গে বন্দর চেয়ারম্যানের বক্তব্যের প্রতিবাদ
পরবর্তী নিবন্ধএকদিন পর জামিন পেলেন দাদী, তার জিম্মায় মুক্তি দেয়া হয় দুই শিশুকেও