গ্রীনলিফ প্রেজেন্টস স্টার ফেয়ার ক্রিকেট ফেস্ট–গত মঙ্গলবার ফরচুন স্পোর্টস এরিনার মাঠে সম্পন্ন হয়েছে। ফাইনালে চট্টবানী টিমকে ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে স্টার ফেয়ার ওয়ারিয়র্স ফুলের হাসি ফাউন্ডেশন টিম। প্রথমে ব্যাট করতে নেমে চট্টবানী টিম নির্ধারিত ১০ ওভারে ৯৯ রান সংগ্রহ করে। জবাবে দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্য প্রদর্শন করেন ফুলের হাসি টিমের অধিনায়ক আরিয়ান। তার ঝড়ো ইনিংসে ভর করে মাত্র ৯ ওভারেই ২ উইকেট হারিয়ে ১০০ রান তুলে নিয়ে জয় নিশ্চিত করে স্টার ফেয়ার ওয়ারিয়র্স। স্টার ফেয়ার লায়ন্স চট্টবানী টিমের নেতৃত্বে ছিলেন মো. নুরুল কবির এবং চ্যাম্পিয়ন স্টার ফেয়ার ওয়ারিয়র্সের নেতৃত্ব দেন ক্যাপ্টেন মহসিন আলম। তসলিম হাসান হৃদয়ের সঞ্চালনায় এবং আলমগীর হোসেন আলোর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মজিবুর রহমান। উদ্বোধক ছিলেন কামরুল কায়েস চৌধুরী।










