গোল্ডেন বুট এমবাপ্পের

স্পোর্টস ডেস্ক | সোমবার , ২০ জুলাই, ২০২৬ at ৬:৫৭ পূর্বাহ্ণ

২০২৬ বিশ্বকাপের গোল্ডেন বুট জিতেছেন ফ্রান্সের ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। তিনি টুর্নামেন্টে সর্বোচ্চ ১০টি গোল করেছেন। তিনি প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুই বিশ্বকাপে এবং মোট দুইবার এই পুরস্কার জয় করেন। তৃতীয় স্থান নির্ধারনী দশ গোলের রোমাঞ্চকর ম্যাচে ফ্রান্সকে ৬৪ গোলে হারিয়ে তৃতীয় স্থান পায় ইংলিশরা। ফ্রান্সের হার এড়াতে না পারলেও জোড়া গোল করে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলের তালিকায় আর্জেন্টিনার লিওনেল মেসিকে টপকে শীর্ষে উঠেন কিলিয়ান এমবাপ্পে। মেসির ২১ গোলকে টপকে ২২ গোল নিয়ে সবার উপরে এখন এমবাপ্পে। চলতি বিশ্বকাপে সবচেয়ে বেশি দশ গোল করেন এমবাপ্পে। তাই গোল্ডেন বুট জয়ের লড়াইয়ে শীর্ষে এমবাপ্পেই। ৮ গোল নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছেন মেসি।

বিশ্বকাপের এক আসরে ১০ বা ততোধিক গোল করা চতুর্থ ফুটবলার এমবাপ্পে। ৫৬ বছর আগে ১৯৭০ সালের বিশ্বকাপে ১০ গোল করেছিলেন পশ্চিম জার্মানির গার্ড মুলার। এবারের বিশ্বকাপে মোট ১৪ গোলে অবদান রেখেছেন এমবাপ্পে। ১০ গোল ও ৪ অ্যাসিস্ট করেছেন তিনি। শেষ ৬০ বছরে যে কোনো আসরে সবচেয়ে বেশি গোলে অবদান রাখার ক্ষেত্রে রেকর্ড গড়েছেন এমবাপ্পে। সেমিফাইনাল ছাড়া বিশ্বকাপের প্রতিটি পর্বে গোল আছে এমবাপ্পের (গ্রুপ পর্ব, শেষ বত্রিশ, শেষ ষোলো, কোয়ার্টারফাইনাল, তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচ ও ফাইনাল)

পূর্ববর্তী নিবন্ধডেভিড ইমনের নির্দেশেই ডিডিএনে হামলা : র‌্যাব
পরবর্তী নিবন্ধ১৬ বছর পর স্পেনের বিশ্বজয়