দক্ষিণ আমেরিকার দেশ গায়ানার আটলান্টিক উপকূলে অন্তত ১৩৩ জন আরোহী নিয়ে একটি যাত্রীবাহী ফেরি উল্টে গেছে। ঘটনায় এখন পর্যন্ত ৬৭ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও বাকি ৬৬ জন এখনও নিখোঁজ রয়েছে। খবর বিডিনিউজের। আল–জাজিরা জানিয়েছে, উদ্ধার হওয়া আরোহীদের মধ্যে ৪১ জন পুরুষ, ১১ জন নারী, ৬ জন ছেলে এবং ৯ জন মেয়ে রয়েছে।












