সিএসইতে লেনদেন ১১.১৫ কোটি টাকা

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ২১ জুলাই, ২০২৬ at ৭:১২ পূর্বাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জেলেনদেন হয়েছে ১১.১৫ কোটি টাকা। ২,১৬৯ টি লেনদেনের মাধ্যমে মোট ৩৩.৮৩ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১০.২৯ পয়েন্ট কমেছে, যা হলো ১৫,৭৩৮.২৫ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ০.২৫ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১২৯.১৯ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচকর ২.৭৭ পয়েন্ট কমেছে, যা হলো ৮৮৭.৯০ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ২,৬৫৪.৯০। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯৫৮,২৪২.১৭ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৬৯৪,০২৩.১১ কোটি টাকা। সিএসইতে ৬১৮ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২২৩ টির, এর মধ্যে দাম বেড়েছে ১০০টির, দাম কমেছে ৯৭টি আর অপরিবর্তিত রয়েছে ২৬টির।

পূর্ববর্তী নিবন্ধশিল্পকলা একাডেমিতে ‘বর্ষায় নজরুল’
পরবর্তী নিবন্ধগায়ানায় ১৩৩ আরোহী নিয়ে ফেরিডুবি, ব্যাপক প্রাণহানির আশঙ্কা, চালকদল আটক