গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৩

| মঙ্গলবার , ২৫ আগস্ট, ২০২৬ at ১১:১৯ পূর্বাহ্ণ

ফিলিস্তিনি ছিটমহল গাজায় ইসরায়েলি হামলায় চার বছরের এক শিশুসহ অন্তত তিনজন নিহত হয়েছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, রোববার ইসরায়েলি বাহিনী গাজার আয–যাওয়াইদা শহরের একটি গুদামে আঘাত হানে, পাশাপাশি গাজার কেন্দ্রস্থলের সালাহ আল–দিন সড়কের দুটি এলাকায় হামলা চালায়। আয–যাওয়াইদায় ইসরায়েলি হামলায় চার বছর বয়সী এক শিশু নিহত ও আরও ছয়জন আহত হয়। আর সালাহ আল–দিন সড়কে পৃথক দুই হামলায় আরও দুইজন নিহত হয়। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৪.৮২ কোটি টাকা
পরবর্তী নিবন্ধমুম্বাই মেট্রোতে চাকরি পেল বিড়াল!