চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার লেনদেন হয়েছে ১৪.৮২ কোটি টাকা। ১,৮৬১ টি লেনদেনের মাধ্যমে মোট ৩২.৫৯ লাখ শেয়ার হাতবদল হয়েছে। গতকাল প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক আগের দিনের চাইতে ১৭৩.৭৯ পয়েন্ট কমেছে, যা হলো ১৫,৪২৯.৭৪ পয়েন্ট এবং সিএসই–৫০ মূল্যসূচক ৮.৭২ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৯৬.৬৬ পয়েন্ট। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ১২.২০ পয়েন্ট কমেছে, যা হলো ৮৩৭.৩২ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ২,২৫৮.৭৯। গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৯৫২,৭২৬.০৫ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৭০০,৭৩৫.৯১ কোটি টাকা। সিএসইতে ৬১৫ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৯১টির। এর মধ্যে দাম বেড়েছে ২১টির, দাম কমেছে ১৫৯টির আর অপরিবর্তিত রয়েছে ১১টির।







