খোকার জেদ

ফেরদৌস জামান খোকন | বুধবার , ১৮ জুন, ২০২৫ at ১২:০৩ অপরাহ্ণ

নানার বাড়ি যাবে খোকা

কোনো ভাবেই যায় না রোখা

রেলগাড়িতে চড়বে,

পথের দু‘ধার বন–বনানী

দেখে দু‘চোখ ভরবে।

 

নানার সাথে মেলায় যাবে

হরেক রকম খেলনা পাবে

নাগরদোলায় উঠবে

দুই যুবকের প্রবল ঠেলায়

ঘোড়ার বেগে ছুটবে।

 

মেলা থেকে এলে ফিরে

খেলার সাথী ধরবে ঘিরে

খেলবে খোকা খেলবে

পূর্ববর্তী নিবন্ধঅদ্ভুত প্রাণী এলিয়েন
পরবর্তী নিবন্ধনদীর দুইপাড়ে