খুবই শীঘ্রই রাজনৈতিক সকল কর্মকাণ্ডে অংশগ্রহণ করবো

চান্দগাঁও বিএনপির অনুষ্ঠানে এরশাদ উল্লাহ

| রবিবার , ২৩ নভেম্বর, ২০২৫ at ৭:৩৩ পূর্বাহ্ণ

চান্দগাঁও গাবতলায় চট্টগ্রাম ৮ আসন কেন্দ্রীক ডকুমেন্টারি প্রদর্শনের পূর্বে লাইভে ভিডিও কলে নেতাকর্মীদের সাথে কথা বলেছেন এই আসনের ধানের শীষ মনোনীত একক প্রার্থী মহানগর বিএনপির আহ্ববায়ক এরশাদ উল্লাহ। এর আগে তিনি গাবতল বিএনপি অফিস উদ্বোধন করেন। এ সময় এরশাদ উল্লাহ বলেছেন, বিপদের সময় সকলের দোয়া ও ভালবাসার মাধ্যমে সুস্থতা লাভ করেছি। সেজন্য সমগ্র চট্টগ্রামবাসীর কাছে কৃতজ্ঞ। আশা করি সবার সাথে খুবই শীঘ্রই একযোগে রাজনৈতিক সকল কর্মকান্ডে অংশগ্রহণ করবো।প্রদর্শনী সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য সৈয়দ শিহাব উদ্দিন আলম। সভাপতিত্ব করেন বিএনপি নেতা শাহজাদা মো. ইব্রাহিম। উপস্থিত ছিলেন সদস্য জাফর আহমদ, মাসুদুল কবির রানা, ইকবাল চৌধুরী, মো. নাসির, আবু বক্কর, আবু ইউসুফ, কামালসহ মহানগর চান্দগাঁও থানা আওতাধীন, ওয়ার্ড ইউনিটের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমুকুট না পেলেও সেরা ৩০-এ বাংলাদেশকে এনে গর্বিত মিথিলা
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম সমিতি-ঢাকা’র নির্বাহী পরিষদের শপথ গ্রহণ