নগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে চোরাইকৃত মহিষসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম–সোহেল রানা। তিনি কর্ণফুলী থানাধীন খোয়াজানগর এলাকার নুর আহমেদ দোভাষের ছেলে। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
কর্ণফুলী থানাধীন খোয়াজানগর বালির বাপের বাড়ীর সামনের মাঠ থেকে আনুমানিক ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের উক্ত মহিষ চুরি করেন সোহেল রানা জানিয়ে নগরীর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন দৈনিক আজাদীকে বলেন, মহিষ চুরি করে কোতোয়ালী এলাকায় নিয়ে এসেছিল সোহেল রানা।
এ বিষয় তথ্য পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এবং তার হেফাজত থেকে চোরাইকৃত মহিষটি উদ্ধার করা হয়েছে। পরবর্তী সোহেল রানার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান ওসি আফতাব উদ্দিন।














