কোতোয়ালী স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

| রবিবার , ২৯ জুন, ২০২৫ at ৯:০১ পূর্বাহ্ণ

৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু এবং সদস্য সচিব জমির উদ্দিন নাহিদকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দল। নবগঠিত কমিটির উদ্যোগে আয়োজিত এই মিছিল শুক্রবার নগরীর বিআরটিসি মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনে শেষ হয়।

মিছিল শেষে নাসিমন ভবন দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। এতে সভাপতিত্ব করেন নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক আব্দুল্লাহ আল হাসান। সঞ্চালনা করেন সদস্য সচিব আইনুল ইসলাম জুয়েল। সমাবেশে নবগঠিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ইমরান হোসেন, যুগ্ম আহ্বায়ক কিং মোতালেবসহ অনেকে উপস্থিত ছিলেন। নতুন কমিটি গঠনের মাধ্যমে থানা স্বেচ্ছাসেবক দল আরও সুসংগঠিত হবে এবং আগামীর আন্দোলন–সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতাকর্মীরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমুক্তিযোদ্বা পরিমল ধর
পরবর্তী নিবন্ধঐক্য পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ