কাপ্তাই উপজেলা সদরে অবস্থিত বরইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হানুল ইসলাম একটি আমড়া গাছের চারা রোপণের মধ্যদিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন, কাপ্তাই মানবাধিকার কমিশনের সভাপতি খোরশেদুল আলম কাদেরী, নুরুল হুদা কাদেরী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ এবং রূপসী কাপ্তাইয়ের নির্বাহী সম্পাদক কাজী মোশাররফ হোসেন। রোপণকৃত গাছের যথাযথ যত্ন নেওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসার সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।












