কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় কর্ণফুলী শিশু বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী গতকাল ১০ ফেব্রুয়ারি বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এবারের ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা চকলেট দৌড়, মার্বেল দৌড়, ব্যাঙ লাফ, ১০০ মিটার দৌড়, ৫০ মিটার দৌড়, দড়ি লাফ, যেমন খুশি তেমন সাজো ইত্যাদি প্রতিযোগিতায় অংশ নেয়। কর্ণফুলী পেপার মিলের ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শহীদ উল্যাহ্ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেপিএম মহিলা ক্লাবের সভানেত্রী উম্মে আয়মন তুহিন। বিদ্যালয়ের শিক্ষক তাহেরা পারভীন রুমার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের অধ্যক্ষ জেসমিন আক্তার, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. মইদুল ইসলাম, কেপিএমের মহাব্যবস্থাপক (বাণিজ্যিক) আব্দুল্লাহ আল মামুন, মহাব্যবস্থাপক (প্রশাসন) আব্দুল্লাহ আল মাহমুদ এবং কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য কাজী মোশাররফ হোসেন। পরে বিশেষ অতিথি উম্মে আয়মন তুহিন বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।












