ইস্পাহানি মহানগরী পাইওনিয়ার ফুটবল লিগে গতকাল দুটি কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। দামপাড়া পুলিশ লাইনন্স মাঠে অনুষ্ঠিত প্রথম কোয়ার্টার ফাইনাল খেলায় ধানসিড়ি ৪–০ গোলে পাঠানটুলী ফুটবল একাডেমিকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে একাই তিন গোল করে হ্যাট্রিক করে মো. শরীফ উদ্দিন সোহান। অন্য গোলটি দেয় ছানা উল্লাহ। দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলায় প্রভাতী একাডেমি টাইব্রেকারে ৫–৪ গোলে মোহাম্মদনগর ফুটবল একাডেমিকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে গোল দেয় রবিন দাস, আরিফুল ইসলাম,রিফাত হোসেন,দোলন দাশ,আলি হাসান সামির। বিজিত দলের পক্ষে গোল দেয় তৌহিদুল ইসলাম, সাইদ হোসেন, ইরাসিন আরাফাত,মো, সিফাত।
আজকের খেলা: ইয়াং ফুটবল একাডেমি ও শিকলবাহা স্পোর্টস একাডেমি (দুপুর ১:২০মি.),রামপুর ফুটবল একাডেমি ও হাটহাজারী স্পোর্টস ক্লাব বিকাল (৩:২০মি.)














