বাঁশখালীতে স্বাধীনতা দিবস ফুটবলে সাতকানিয়া ফাইনালে

| বৃহস্পতিবার , ১৬ এপ্রিল, ২০২৬ at ১০:২৬ পূর্বাহ্ণ

বাঁশখালীতে কালীপুর শহীদ জিয়া স্মৃতি সংসদ আয়োজিত স্বাধীনতা দিবস ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয় মাঠে বুধবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। খেলায় বাঁশখালী সেভেন স্টার বনাম সাতকানিয়া স্পোর্টিং ক্লাবের নির্ধারিত সময়ের খেলা ১১ গোলে ড্র হয়। পরে টাইব্রেকারে সাতকানিয়া স্পোর্টিং ক্লাব ৫৪ গোলে বাঁশখালী সেভেন স্টারকে পরাজিত করে ফাইনালে পৌঁছে।

ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয় রহমান। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত হয়। এতে ছনুয়া খেলোয়াড় সমিতি ২০ গোলে বেলাল ফুটবল একাডেমিকে পরাজিত করে প্রথম দল হিসেবে ফাইনালে যায়। রবিউল হাসান শাপলার সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন সাবেক কাথরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান চৌধুরী। উদ্বোধক ছিলেন বাঁশখালী পৌরসভা যুবদলের আহবায়ক মো. তমিজ উদ্দিন। প্রধান মেহমান ছিলেন ব্যাংকার অলক তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হেফাজ উদ্দীন চৌধুরী,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দিদারুল আলম।

পূর্ববর্তী নিবন্ধপাইওনিয়ার ফুটবল লিগের কো. ফাইনালে ধানসিড়ি ও প্রভাতী একাডেমির জয়
পরবর্তী নিবন্ধনতুন খেলার মাঠ তৈরিতে চসিক কাজ করছে